ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলে-পুত্রবধূর ফাঁসি

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫২, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
সিরাজগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলে-পুত্রবধূর ফাঁসি
আসামিদের কারাগারে নেয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কাজীপুরে মাকে হত্যার দায়ে ছেলে ও পুত্রবধূকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক কানিজ ফাতিমা এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কাজীপুর উপজেলার দক্ষিণ রেহাইশুরিবেড় গ্রামের মৃত মোকসেদ আলী মণ্ডলের ছেলে আব্দুস সামাদ ও তার স্ত্রী রাশিদা খাতুন। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শামসুল আলম।

Advertisement

মামলার বিবরণ থেকে জানা যায়, কাজীপুর উপজেলার দক্ষিণ রেহাইগুরিবেড় গ্রামে আব্দুস সামাদের সঙ্গে তার বৃদ্ধ মা ফাতেমা বেগম একই বাড়িতে বসবাস করতেন। ২০১৬ সালের ১ নভেম্বর ভোরে ফাতেমার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় এবং একটি ছুরি জব্দ করে।

এ ঘটনায় আব্দুস সামাদের ভাই আব্দুল রহিম বাদী হয়ে কাজীপুর থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। দীর্ঘদিন বিচারকার্য চলার পর ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!