ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে ৩ হাজার ইয়াবাসহ তিনজন গ্রেফতার 

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১০, ১২ ফেব্রুয়ারি ২০২৪
নরসিংদীতে ৩ হাজার ইয়াবাসহ তিনজন গ্রেফতার 
ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীতে ৩ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা বিশেষ শাখা (ডিবি)। সোমবার বিকেলে জেলা ডিবির ওসি খোকন চন্দ্র সরকার এ তথ্য জানান।

এর আগে রোববার সন্ধ্যায় নরসিংদী পৌর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর বাসস্ট্যান্ড যাত্রী ছাউনির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজার জেলার টেকনাফ থানার নয়াপাড়া মধুহানিলা এলাকার নূর আহম্মেদ এর ছেলে শফিক আহম্মেদ, নরসিংদীর রায়পুরা থানার বাঘাইকান্দি এলাকার শায়েদ আলীর ছেলে মো. পাভেল ও একই থানার চরআড়ালিয়া এলাকার আশরাফ উদ্দিনের ছেলে হাবিবুর রহমান হাবিব। 

Advertisement

ডিবির ওসি খোকন চন্দ্র সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক মোস্তাক আহাম্মেদ ভেলানগরস্থ ঢাকা বাসস্ট্যান্ড যাত্রী ছাউনির সামনের সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় তিনজনকে আটক করে তাদের কাছ থেকে ৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তারা কক্সবাজার থেকে নরসিংদী শহরে বিক্রির জন্য এসব ইয়াবা নিয়ে আসছিল। এ ঘটনায় সোমবার সদর মডেল থানায় ৩ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে। তাদেরকে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!