রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ফায়ার স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই। এর আগ, শনিবার দিনগত রাত ১টায় আদমজী গ্যাসলাইন এলাকায় এ ঘটনা ঘটে।
আদমজী ফায়ার স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, শনিবার মধ্যরাতে গ্যাসলাইন এলাকার রুপালী বেগমের ছাগলের খামারে এ ঘটনা ঘটে। রাত সোয়া ১টার দিকে খবর পেলে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। আধা ঘণ্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় ওই খামারের আটটি ছাগল পুড়ে ছাই হয়ে যায়। মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত ঘটে।
.png)