চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজার সংলগ্ন আমতল এলাকায় একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে হোটেল সাফিনার পাশের ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।
নন্দনকানন ফায়ার স্টেশনের অফিসার মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। বিস্তারিত পরে জানানো যাবে।