শনিবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, একইদিন ৪টার দিকে গাজীপুরের শ্রীপুরের বাজাবাড়ি এলাকার গ্লোব গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেডে আগুন লাগে।
এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন। তিনি জানান, বিকেল ৪টার দিকে শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের গ্লোব গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেডে আগুন লাগে। খবর পেয়ে কাপাসিয়া ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করে। পর্যায়ক্রমে শ্রীপুর, জয়দেবপুর ও গাজীপুর মডার্ন ফায়ার সার্ভিসের আরো চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। রাত ৮টা ১৫ মিনিটে সময় আগুন নিয়ন্ত্রণে আসে।
.png)
তিনি আরো জানান, ঐ কারখানার তিনতলা ভবনের দ্বিতীয় তলায় প্রথমে আগুন লাগে। পরে নিচতলা ও তিনতলায় ছড়িয়ে পড়ে আগুন।