ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

চকবাজারে সোলায়মান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৫, ২০ জানুয়ারি ২০২৪
চকবাজারে সোলায়মান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় সোলায়মান টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।  

শনিবার সকাল ৮টা ৫৯ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৯টা ৫মিনিটে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ জানিয়েছে, সোলায়মান টাওয়ারের নিচতলার দু’টি দোকানে আগুন লাগার খবর পেয়ে লালবাগ, পলাশী ব্যারাক ও সিদ্দিকবাজার থেকে তাদের ৬টি ইউনিট গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে।

Advertisement

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!