ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিআইডব্লিইউটিএ’র গুদামের আগুন ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:০২, ৩ ফেব্রুয়ারি ২০২৪
বিআইডব্লিইউটিএ’র গুদামের আগুন ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
ফাইল ফটো

নারায়ণগঞ্জ শহরের বরফকল এলাকায় বিআইডব্লিউটিএ’র গুদামে লাগা আগুন ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শনিবার রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। 

এর আগে দুপুর ১টা ১৮ মিনিটের দিকে সদর উপজেলার ডিসি বাংলোর অপরপাশে বরফকল এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে, অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক ফখরুল ইসলাম আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা জানান, দুপুর পৌনে ১টার দিকে গুদামের দক্ষিণপাশে স্তূপাকারে রাখা পরিত্যক্ত পাইপে আগুন লাগে। শুরুতে গুদামের ভেতর অবস্থানরতরা আগুন নেভানোর চেষ্টা করেন। তারা ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। দুপুর ১টা ২০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ঢাকা) আনোয়ারুল হক।

এদিকে, আগুন লাগার খবর পেয়ে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হকসহ জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!