এর আগে রাত সোয়া ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন, চন্দনপুরা ও আগ্রাবাদ স্টেশনের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক আবদুল মালেক।
.png)
তিনি বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। এ কারণে বহুতল মার্কেটটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। কেউ হতাহতও হয়নি।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এখনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও তদন্ত সাপেক্ষে জানা যাবে।