ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে ৪০৫ লিটার চোলাই মদসহ গ্রেফতার ৪

পুঠিয়া ও রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৬, ১০ ফেব্রুয়ারি ২০২৪
রাজশাহীতে ৪০৫ লিটার চোলাই মদসহ গ্রেফতার ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর পুঠিয়া থানা এলাকায় র‌্যাবের অভিযানে চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রির অপরাধে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুঠিয়া থানাধীন পুঠিয়া পৌরসভার (৪নং ওয়ার্ড) কৃষ্ণপুর (আদিবাসী পাড়া) গ্রামস্থ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়। এ সময় ৪০৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, সুরেশ সর্দ্দার (৫২), গনেশ সর্দ্দার (৫০), কার্তিক সর্দ্দার (৪৫) ও দীপক সর্দ্দার (২৮)। তারা সবাই পুঠিয়া কৃষ্ণপুর (আদিবাসীপাড়া) এলাকার বাসিন্দা। এ ঘটনায় রাজশাহী জেলার পুঠিয়া থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Advertisement

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-৫ লেফটেন্যান্ট কর্নেল (অধিনায়ক) মো. এুনীম ফেরদৌস। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মদ রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!