ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমনিরহাটে গাঁজাসহ যুবক গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৪, ১০ ফেব্রুয়ারি ২০২৪
লালমনিরহাটে গাঁজাসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটে গাঁজাসহ রনজু মিয়া (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর পুলিশ। এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মুস্তফিহাট এলাকার বিনিময় প্রাইম ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রনজু মিয়া লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোরাগাছ এলাকার মো. ভোলা মিয়ার ছেলে।

Advertisement

লালমনিরহাট সদর থানা মো. ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে প্রাইম ফিলিং স্টেশনের সামনে অভিযান চালানো হয়। এ সময় এক যুবককে সন্দেহমূলক একটি ব্যাগসহ আটক করে পুলিশ। পরে তার ব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রনজু মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর সন্ধ্যার দিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!