ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত, আহত ৫

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৮, ১০ ফেব্রুয়ারি ২০২৪
ফেনীতে সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত, আহত ৫
ছবি: সংগৃহীত

ফেনীতে মাটিকাটার স্কেভেটর বহনকারী ট্রাক্টরের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে লিমন নামে এক  অটোচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচ যাত্রী।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ফেনী পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে সুলতানপুর এলাকায় ধর্মপুর সড়কে বিদ্যুৎ সাবস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমন ছাগলনাইয়া পাঠান নগর ইউনিয়নের জসিমের ছেলে। আহতরা হলেন- মুন্না (১৭), রাতুল (১৮), রাকিব (২০), রাকিব (১৩) এবং শাকিল (২২)। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে অটোরিকশাটি ধর্মপুরের বটতলীর দিকে যাচ্ছিলেন। ওই সময় মাটিকাটার স্কেভেটর বহনকারী ট্রাক্টরের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ছয়জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান লিমন। দুর্ঘটনায় আহতদের মধ্যে যাত্রী মুন্না ও রাতুলকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

Advertisement

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!