সোমবার দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া গ্রামে রাস্তার পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত অটোচালক রজব আলী উপজেলার পিরোজপুর গ্রামের সদর আলীর ছেলে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
.png)
নিহতের ছেলে সানাউল্লাহ জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে ৮টার দিকে ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বের হন তার বাবা। পরে দুপুরে থানা থেকে ফোন দিয়ে জানানো হয় তার বাবাকে দুর্বৃত্তরা হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে রেখেছে।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মহসীন বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে- ছিনতাইকারীরা যাত্রীবেশে ওঠে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা মর্গে পাঠানো হয়েছে।