শুক্রবার দুপুরে উপজেলার পারুলিয়া ইউনিয়নের ভেন্নাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌরভ শেখ পারুলিয়া ইউনিয়নের ছোট পারুলিয়া গ্রামের হোসেন শেখের ছেলে। আহতরা হলেন- একই গ্রামের বাবুল খানের ছেলে শিপন খান, নুর ইসলাম শেখের ছেলে পারভেজ শেখ।
.png)
স্থানীয়রা জানান, দুপুরে মোটরসাইকেলযোগে সৌরভ তার অপর দুই বন্ধুসহ শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে পারুলিয়া ইউনিয়নের ভেন্নাবাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা সবাই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন।
কাশিয়ানী থানার এসআই সাদেকুল ইসলাম জানান, নিহতের লাশ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।