ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে ৪ ইটভাটাকে ২৩ লাখ টাকা জরিমানা

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৬, ৭ ফেব্রুয়ারি ২০২৪
জামালপুরে ৪ ইটভাটাকে ২৩ লাখ টাকা জরিমানা
অবৈধ ইটভাটায় অভিযান। ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরে অবৈধ চার ইটভাটাকে ২৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার পৌর এলাকায় ও সদর উপজেলার দুটি ইউনিয়নের অবৈধ ইটভাটাতে এ অভিযান চালনা হয়।

এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ময়মনসিংহ পরিবেশ অধিদফতরের ডিডি আব্দুল্লাহ আল মনসুর। উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদফতরের পরিদর্শক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম।

অবৈধ ভাটাগুলো হলো- জামালপুর পৌরসভার জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকার স্টার-১ ইটভাটা, দিয়াপাড়া এলাকার কিং ইটভাট, শরীফপুর ইউনিয়নের শীতলকুর্শা এলাকার জীবন ইটভাটা ও দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া মোড় এলাকার নসিব ঢাকা ইটভাটা।

Advertisement

ভাটাগুলোর মধ্যে, জীবন ইটভাটাকে ৫ লাখ ও বাকি ভাটাগুলোকে ৬ লাখ টাকা করে মোট ২৩ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ ব্যাপারে পরিবেশ অধিদফতরের কর্মকর্তা সুকুমার সাহা বলেন, ইটভাটাগুলো ফিক্স চিমনির, জেলা প্রশাসকের অনুমতি ছিল না এবং শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় স্থাপিত ছিল।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুর বলেন, ইট প্রস্তুত ও ভাটা আইনে শিক্ষাপ্রতিষ্ঠানের ১ কিলোমিটার সীমানার মধ্যে কোনো ইটভাটা স্থাপন করা যাবে না। এছাড়া ভাটা স্থাপনে ডিসির ও পরিবেশ অধিদফতরের আইন না মানলে ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!