ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তালাবদ্ধ ঘরে মিলল ঠিকাদারের গলাকাটা লাশ

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৮, ৭ ফেব্রুয়ারি ২০২৪
তালাবদ্ধ ঘরে মিলল ঠিকাদারের গলাকাটা লাশ
কাজিম উদ্দিন নিহতের ঘটনায় স্বজনদের আহাজারি (বামে) ও ঘটনাস্থলে এলাকাবাসীর ভিড়

সাভারের আশুলিয়ায় নিজ বাসার একটি কক্ষ থেকে কাজিম উদ্দিন নামে এক ঠিকাদারের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে পলাশবাড়ী দশতলা রোড এলাকার বাড়ির একটি কক্ষ থেকে তার মরেদহ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত কাজিম উদ্দিন (৫৬) স্থানীয় ওয়াজ উদ্দিনের ছেলে। তিনি পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার ছিলেন।

Advertisement

পুলিশ জানিয়েছে, কাজিম উদ্দিন নামে নিহত ওই ব্যক্তি তার পুরাতন বাড়ির জায়গায় গরুর খামার করেছেন। খামার দেখাশুনার জন্য মাঝেমধ্যেই তিনি সেখানকার একটি কক্ষে এসে রাত্রিযাপন করতেন। মঙ্গলবার রাতেও তিনি খামারে এসে আর বাসায় ফেরেননি। পরিবারের সদস্যরা এসে তালাবদ্ধ কক্ষটি খুলে ভেতরে কাজিম উদ্দিনের রক্তাক্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

আশুলিয়া থানার ওসি এএফএম সায়েদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে কে বা কারা গলা কেটে হত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক সুরতহালে দেখা গেছে, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত করে দ্রুতই হত্যাকাণ্ডের রহস্য খুঁজে বের করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!