ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় নারীর গলাকাটা লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৪, ৬ ফেব্রুয়ারি ২০২৪
নওগাঁয় নারীর গলাকাটা লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় নার্গিস বেগম নিপুন নামে নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের মডেল স্কুল মোড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নার্গিস বেগম নিপুন উপজেলার চক দৌলত গ্রামের নাসির উদ্দীনের মেয়ে।

জানা যায়, সকাল ৭টার দিকে বাসার ভেতর বাথরুমে যান নিপুন। ফিরতে অনেক দেরি হওয়ায় তার মা মেরিনা রহমান খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাথরুমে মেয়ের গলাকাটা লাশ দেখতে পান। 

Advertisement

নিহতের মা জানান, নিপুন মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞের কাছে তার চিকিৎসা করানো হচ্ছিল। এর আগেও তিনি দুইবার আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। মঙ্গলবার সকালে রান্নাঘর থেকে বঁটি নিয়ে নিজেই নিজের গলা কেটেছেন বলে ধারণা করা হচ্ছে। মাস তিনেক আগে স্বামীর সঙ্গে ডিভোর্স হয় নিপুনের। ডিভোর্সের মাস দেড়েক পর ঐ স্বামীর মৃত্যু হলে নিপুন আরো বেশি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।

মহাদেবপুর থানার ওসি রুহুল আমিন জানান, প্রাথমিক সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!