ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল প্রাইভেটকার, চালক নিহত 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৪, ৭ ফেব্রুয়ারি ২০২৪
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল প্রাইভেটকার, চালক নিহত 
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বালুয়াকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার উল্টে চালক আব্দুর রহিম নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো এক প্রাইভেটকার যাত্রী।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রেজ্জাকপুর গ্রামের সুরত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বালুয়াকান্দি সাদ্দাম হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারান চালক। এ গাড়িটি রোড ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান চালক। গুরুতর আহত হন গাড়িতে থাকা এক যাত্রী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

Advertisement

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক রিয়াদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!