শনিবার সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ওমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে পরবর্তীতে হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মোল্লা জাকির হোসেন জানতে পারেন রাত্রি আক্তার নামে এক তরুণী ঢামেক হাসপাতালে মারা গেছেন।
.png)
ওসি জানান, মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে রেলিংয়ে ধাক্কা খায়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় গাড়িতে থাকা সবাই আহত হন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ওসি আরো জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের নাম-ঠিকানা সংগ্ৰহ করতে পারেনি। তবে পরবর্তীতে জানা যায় রাত্রি আক্তার নামে এক তরুণী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। দুর্ঘটনাকবলিতদের নাম-ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে।