ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে প্রবাসী স্বামীকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৭, ৬ ফেব্রুয়ারি ২০২৪
লক্ষ্মীপুরে প্রবাসী স্বামীকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা
নিহত আবুল বাশার। ফাইল ফটো

লক্ষ্মীপুরের রামগঞ্জে বাঁশ দিয়ে পিটিয়ে স্বামী আবুল বাশারকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী কোহিনুর বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় কোহিনুরসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের দিঘিরপাড় এলাকার ওয়ারেছ পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আবুল বাশার ঐ বাড়ির মৃত হাবিব উল্যার ছেলে ও সৌদি প্রবাসী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাসান মোস্তফা স্বপন।

তিনি বলেন, লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, আবুল বাশার দীর্ঘদিন সৌদি আরব ও ওমান প্রবাসী ছিলেন। প্রায় ৬ বছর আগে তিনি বাড়িতে চলে আসেন। বিদেশ থেকে আসার পর তিনি জানতে পারেন, প্রতিবেশী বিল্লাল হোসেন দিলুর সঙ্গে কোহিনুরের পরকীয়ার প্রেমের সম্পর্ক রয়েছে। তখন থেকেই স্ত্রী কোহিনুরের সঙ্গে বাশারের কলহ শুরু হয়। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। ঘটনার সময় বাশারকে তার স্ত্রী পাশের বাড়ি থেকে ধান আনার জন্য বলেন। এ নিয়ে দু’জনের মধ্যে কথা-কাটাকাটি হয়। 

একপর্যায়ে কোহিনুর একটি বাঁশের লাঠি নিয়ে তাকে আঘাত করেন। এতে বাশার অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিক বাড়ির লোকজন জড়ো হয়ে পড়েন। হাসপাতাল নেয়ার আগেই বাশার মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

আটক অন্যরা হলেন- নিহতের মেয়ে রাফা আক্তার ও পুত্রবধূ দিপা আক্তার।

ডেইলি-বাংলাদেশ/এমআই
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!