ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

গার্মেন্টসকর্মী আজহার হত্যা: সাক্ষ্য শুরু ১৫ এপ্রিল 

মিনহাজুল ইসলাম 
প্রকাশিত: ১৭:৫২, ৫ ফেব্রুয়ারি ২০২৪
গার্মেন্টসকর্মী আজহার হত্যা: সাক্ষ্য শুরু ১৫ এপ্রিল 
ফাইল ফটো

দুই বছর আগে রাজধানীর দক্ষিণখানে গার্মেন্টসকর্মী আজহারুল ইসলামকে খুনের মামলায় স্ত্রী আসমা আক্তার ও ইমাম মাওলানা মো. আ. রহমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৫ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। 

সোমবার মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে এদিন কোনো সাক্ষী না আসায় রাষ্ট্রপক্ষ সাক্ষ্যগ্রহণের তারিখ পেছানোর আবেদন করে। আবেদন মঞ্জুর করে ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোরশেদ আলম সাক্ষ্যগ্রহণের নতুন এদিন ধার্য করেন। 

গত ২১ মে ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহাম্মদের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ২০ জুলাই সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন আদালত।

Advertisement

চার্জগঠনের দিন দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন। এদিন আ. রহমানের জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা গেছে, রাজধানীর দক্ষিণখানে ২০২১ সালের ২০ মে রাত ৯টার দিকে গার্মেন্টস কর্মী আজহারুল ইসলামকে খুন করা হয়। এ ঘটনায় আজাহারুলের ভাই হাসান ২৬ মে দক্ষিণখান থানায় মামলা করেন। 

মামলাটি তদন্ত করে গত ২৩ জানুয়ারি আসমা ও আ. রহমানকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার সাব-ইন্সপেক্টর ফারুক মিয়া। চার্জশিটে আসমার তিন বিয়ে, অনৈতিক সম্পর্ক, স্বামীকে খুনের পরিকল্পনার বিষয় তুলে ধরেন তদন্ত কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!