ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২২:১১, ৫ ফেব্রুয়ারি ২০২৪
লালমোহনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
লালমোহনে কৃষক মাঠ দিবসে অতিথিরা। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহন উপজেলায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঙাশিয়া গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাচনাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর।

এ ছাড়াও এ সময় লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্যাহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা টুটুল চন্দ্র সাহাসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!