ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীর পাড়ে কান্নার আওয়াজ, কাছে গিয়ে মিলল ফুটফুটে নবজাতক

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৮, ৫ ফেব্রুয়ারি ২০২৪
নদীর পাড়ে কান্নার আওয়াজ, কাছে গিয়ে মিলল ফুটফুটে নবজাতক
উদ্ধারকৃত নবজাতক। ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে নদীরপাড় থেকে জীবিত এক ফুটফুটে মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রসুলপুর গ্রামের দক্ষিণ পাশে বছিরা নদীরপাড় থেকে নবজাতকটিকে উদ্ধার করেন স্থানীয়রা।

জানা গেছে, সকালে রসুলপুর গ্রামের দক্ষিণপাড়ার আলগাহাটির দয়াল মিয়ার মেয়ে আলফিনা নদী থেকে পানি আনতে যান। এ সময় নদীর পাড়ে বাচ্চার কান্না শুনতে পেয়ে এগিয়ে গিয়ে দেখেন লাল একটি কাপড়ে মোড়ানো একটি মেয়ে নবজাতক পড়ে আছে। পরে বিষয়টি তিনি স্থানীয় ইউপি সদস্যসহ স্থানীয়দের জানান। তাৎক্ষণিক স্থানীয়রা গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে গ্রামে নিয়ে আসেন।

স্থানীয় ইউপি সদস্য রফিক মিয়া বলেন, পানি আনতে গিয়ে আলফিনা বাচ্চাটিকে দেখতে পান। বিষয়টি আমাদের জানানোর পর আমরা বাচ্চাটি উদ্ধার করে ঐ নারীর কাছে রেখেছি। বাচ্চাটি দেখে মনে হচ্ছে গতরাতে ডেলিভারি হয়েছে। ইচ্ছে করে কেউ এভাবে ফেলে রেখে গেছেন। তবে বাচ্চাটি সুস্থ আছে।

Advertisement

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ এ বিষয়ে আমাকে অবগত করেনি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!