ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাপ নিয়ে খেলতে গিয়ে প্রাণ গেল যুবকের 

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৯, ৪ ফেব্রুয়ারি ২০২৪
সাপ নিয়ে খেলতে গিয়ে প্রাণ গেল যুবকের 
মৃত তুফান

ঝিনাইদহ সদর উপজেলায় সাপ নিয়ে খেলা করতে গিয়ে তুফান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শনিবার মধ্যরাতে সদর উপজেলার কোলা গ্রামের তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত তুফান হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের আলফাজ মন্ডলের ছোট ছেলে।

মৃত তুফানের বড় ভাই আফাঙ্গীর হোসেন বলেন, তুফান সাপ নিয়ে খেলা করতো। সে যে সাপ নিয়ে খেলা করতো, শনিবার রাতে হঠাৎ সেই সাপই তাকে কামড় দেয়। তুফান বিষয়টি প্রথমে কাউকে বলেনি। এরপর যখন অসুস্থ হয়ে পড়ে তখন মাকে ডেকে সব খুলে বলে সে। তখন আমরা ওঝার কাছে নিয়ে যাই। এরপর তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে।

Advertisement

হলিধানী ইউনিয়নের কোলা ওয়ার্ডের ইউপি সদস্য মো. রশিদ মন্ডল বলেন, তুফান কখনো যাত্রাগান, কখনো গান-বাজনা আবার সম্প্রতি সাপ নিয়ে খেলা করতো। শনিবার রাতে খেলা করা সময় সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!