ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বসতঘর থেকে ইয়াবা উদ্ধার, রোহিঙ্গা যুবক কারাগারে

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৯, ৩ ফেব্রুয়ারি ২০২৪
বসতঘর থেকে ইয়াবা উদ্ধার, রোহিঙ্গা যুবক কারাগারে
গ্রেফতারকৃত মোহাম্মদ আইয়ুব। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় ইয়াবাসহ মোহাম্মদ আইয়ুব নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসাইন।

এর আগে, বৃহস্পতিবার তাকে উখিয়া থানায় হস্তান্তর করে এপিবিএন-৮।

Advertisement

গ্রেফতারকৃত মোহাম্মদ আইয়ুব উখিয়ার পালংখালী ইউনিয়নের ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বাসিন্দা।

৮-এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আমির জাফর বলেন, বুধবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে পালংখালী ইউনিয়নের ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ আইয়ুবের বসতঘরে অভিযান চালায় এপিবিএন-৮। এ সময় ৫ হাজার ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসাইন বলেন, গ্রেফতারকৃত মোহাম্মদ আইয়ুবের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!