মৃত দেলোয়ার আহমদ বারঠাকুরী ইউপির আমলশীদ গ্রামের মো. ইসলাম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দেলোয়ারসহ তিনজন জেলে কুশিয়ারা নদীতে মাছ ধরতে যান। অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে নদীর গভীরে গিয়ে রশির ফাঁদ দিয়ে মাছ শিকারে দক্ষ ছিলেন তিনি। পানিতে নামার সময় দেলোয়ারের শরীরে রশি বাঁধা থাকে। অন্যরা নৌকায় থেকে ওই রশি ধরে টেনে তোলার কাজ করেন। বিকেল সাড়ে ৪টার দিকে মাছ ধরার সংকেত পেয়ে বাঘাইড়টি টেনে তোলেন সহযোগীরা। মাছটির লেজের সঙ্গে রশি দিয়ে বাঁধা ছিল দেলোয়ারের নিথর দেহ। তার অক্সিজেনের মাস্ক বিচ্ছিন্ন ছিল। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
জকিগঞ্জ থানার ওসি জাবেদ মাসুদ জানান, অক্সিজেন নিয়ে এক যুবক নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে মারা গেছেন। তার সঙ্গের জেলেরা নদী থেকে লাশ উদ্ধার করেছেন।