বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা উপজেলার কাকুড়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত লাল্টু মোল্লা একই গ্রামের গ্যানো মোল্লার ছেলে।
জানা যায়, প্রায় এক বছর আগে লাল্টু মোল্লা এক ভাবির সঙ্গে পরকীয়ার জেরে তাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেন। এ ঘটনায় যৌথ পরিবারের মাঝে বিরোধ শুরু হয়। লাল্টু দীর্ঘদিন আত্মগোপন থেকে সম্প্রতি বাড়িতে ফিরে আসেন। বৃহস্পতিবার দুপুরে মিম আসাদ ও মিরাজ নামে লাল্টুর দুই ভাতিজা কাকুড়াডাঙ্গা বিলের মাঠে তাকে কুপিয়ে হত্যা করেন।
.png)
স্থানীয়রা জানান, দুপুরে লাল্টু বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে কাকুড়াডাঙ্গা বিলের মাঠ এলাকায় লাল্টুর দুই আপন ভাতিজা মিম আসাদ ও মিরাজ তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক লাল্টুকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিন জানান, পারিবারিক কলহের জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। এছাড়া লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।