ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামগতিতে অবৈধ ইটভাটাকে জরিমানা, দুটি বন্ধ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৯, ১ ফেব্রুয়ারি ২০২৪
রামগতিতে অবৈধ ইটভাটাকে জরিমানা, দুটি বন্ধ
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরের রামগতিতে লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা পরিচালনা ও কাঠ পোড়ানোর দায়ে স্থানীয় মেসার্স মমিন ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া কৃষি জমি নষ্ট করে নির্মাণাধীন আরো দুটি ইট ভাটার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সেগুলোর মালিকদের তাৎক্ষণিক মুচলেকা নিয়ে বন্ধ করে দেওয়া হয়।

বুধবার উপজেলার চর বাদাম ইউনিয়নের চর বাদাম এলাকায় অবৈধ ইটভাটার বিরূদ্ধে অভিযান চালিয়ে এসব জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন। 

Advertisement

তিনি বলেন, লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা পরিচালনা ও কাঠ পোড়ানোর দায়ে ওই জরিমানা করা হয়েছে। এছাড়া অনুমোদনহীন কোনো ইটভাটা থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এরমধ্যে আরো একটি অবৈধ ইটভাটা মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!