ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কবরস্থানের বাঁশের বেড়া ঢুকে গেল শ্রমিকের পেটে

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৫, ১ ফেব্রুয়ারি ২০২৪
কবরস্থানের বাঁশের বেড়া ঢুকে গেল শ্রমিকের পেটে
ছবি: সংগৃহীত

নওগাঁর বদলগাছীতে গাছ থেকে পড়ে শফিকুল ইসলাম পোঁকাড়ী (৪৫) নামে এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মিঠাপুর পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শফিকুল ইসলাম উপজেলার মিঠাপুর পশ্চিমপাড়া এলাকার মৃত কমলা ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিঠাপুর পুকুরপাড় এলাকায় জৈনিক মমিনের গাছ ক্রয় করেন একই এলাকার গাছ ব্যবসায়ী লিটন। বৃহস্পতিবার সকাল থেকে গাছ কাটার কাজ করছিলেন শ্রমিক শফিকুল ইসলাম। গাছের ডালপালা কাটতে গাছের উপরে উঠেন তিনি। এ সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচের কবরস্থানের বাঁশের বেড়ায় পড়ে যান। এতে বেড়া তার পেটে ঢুকে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

বদলগাছী থানার ওসি মাহবুবুর রহমান জানান, মৃত শফিকুল দীর্ঘদিন ধরে গাছকাটা শ্রমিকের কাজ করতেন। আজ গাছে উঠে ডাল কাটার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে মারা যান।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নওগাঁ নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!