বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেহেরপুর পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হক মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে পিকু বিশ্বাসের ছেলে। এছাড়া আহত আলীহিম মেহেরপুর পৌর এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় মোজাম্মেল হক মেহেরপুর পৌরসভা কার্যালয়ের সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি নসিমন সড়কের গতিরোধক পার হতেই এর চাকা খুলে যায়। পরে এটি নিয়ন্ত্রণ হারিয়ে মোজাম্মেল হক এবং রিকশাচালক আলীহিম আলীকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মোজাম্মেল হককে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত আলীহিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।