বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা মো. মেহদি আফনান ও হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার বড়াইল এলাকার ফিরুজ আহমদের ছেলে আশফাকুজ্জামান।
সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে মালনীছড়া চা বাগান এলাকায় আম্বরখানা-বিমানবন্দর সড়কে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসের সঙ্গে মেহদির মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে নিহত হন মেহদি। আরেক মোটরসাইকেল আরোহী আহমদকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
.png)