বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে, বুধবার রাতে লালমোহন পৌরসভার ৪
নম্বর ওয়ার্ডের ল্যংড়ার দোকান এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শাহাদাত ঐ এলাকার আব্দুল হকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার এসআই মো. আউয়াল। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ল্যাংড়ার দোকান এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ শাহাদাতকে আটক করা হয়। তার বিরুদ্ধে লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এরপর বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
.png)