ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৬, ৩০ জানুয়ারি ২০২৪
নোয়াখালীতে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সদর উপজেলায় তিন হাজার ৫শ’ ইয়াবা ও ৭শ’ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।  

গ্রেফতারকৃতরা হলেন, এওয়াজবালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত খবির উদ্দিনের ছেলে মো. জাকির হোসেন খান (৫৫) ও একই ওয়ার্ডের মো. জাকির হোসেনের ছেলে মো. বাদশা খান (৩৪)।  

মঙ্গলবার সকালে উপজেলার এওয়াজবালিয়া ইউনিয়নের পূর্ব এওয়াজবালিয়া গ্রামের শাহজাহান সর্দার বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।  

Advertisement

স্থানীয়রা জানায়, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার এওয়াজবালিয়া ইউনিয়নের পূর্ব এওয়াজবালিয়া গ্রামের শাহজাহান সর্দার বাড়িতে অভিযান চালান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। অভিযানে ৩ হাজার ৫শ’ ইয়াবা ও ৭শ’ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আবদুল হামিদ বলেন, এ ঘটনায় মাদক আইনে সুধারাম মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। জেলায় মাদকের বিস্তার রোধে অভিযান অব্যাহত থাকবে।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!