ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামিনে বেরিয়ে ফের মাদক বিক্রি, গ্রেফতার ৬

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৯, ৩০ জানুয়ারি ২০২৪
জামিনে বেরিয়ে ফের মাদক বিক্রি, গ্রেফতার ৬
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে পৃথক অভিযানে ১০ লাখ ৪০ হাজার টাকার হেরোইনসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম।

গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার কামারদিয়া এলাকার আনোয়ার হোসেন আয়নালের ছেলে শহিদুল ইসলাম,  আঙ্গুটিয়া এলাকার বাদশা আলীর ছেলে উজ্জ্বল, দেড়গ্রাম এলাকার সুনীল চন্দ্র সরকারের ছেলে গনেশ, সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকার বেকারী হারুনের বাড়ির ভাড়াটিয়া তরিকুল ইসলাম, শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকার মো. খোকন ভূইয়া ও সুবোধ কুমার দে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা চলমান রয়েছে। সেই মামলা থেকে জামিনে বের হয়ে ফের মাদক বিক্রি করছিলেন। সোমবার পৃথক অভিযান চালিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার কামারদিয়া ও গিলন্ড বাজার থেকে ১০৪ গ্রাম হেরোইনসহ ছয়জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হেরোইনের বাজার মূল্য প্রায় ১০ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদক আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!