ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ক্রেতা সেজে মাদকের অর্ডার, ধরা পড়ল নারীসহ ৪ বিক্রেতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৩, ২৮ জানুয়ারি ২০২৪
ক্রেতা সেজে মাদকের অর্ডার, ধরা পড়ল নারীসহ ৪ বিক্রেতা
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক নারীসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। রোববার দুপুরে তাদের আদালতে পাঠিয়েছে ডিবি পুলিশ।

রোববার সকাল ৭ টার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড় এস আর ফার্নিচার দোকানের সামনে থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় মাদক বহনকারী একটি মাইক্রোবাস।

গ্রেফতারকৃতরা হলেন সিলেট জেলার কোতোয়ালি থানার ইদ্রিস আলীর ছেলে মো. মাছদ্দর আলী, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার নিয়ামত আলীর ছেলে মিজানুর রহমান, একই থানা এলাকার ফজর আলীর ছেলে মো. আব্দুল্লাহ ও সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পাগলা বাড়ি এলাকার চাঁন বাদশার স্ত্রী মোসাম্মদ সুমি আক্তার।

Advertisement

ডিবির উপ পরির্দশক মো. সেলিম মাহবুব জানান, কৌশলে ক্রেতা সেজে মাদকের অর্ডার করা হলে মাদক বিক্রেতারা রোববার সকালে মাইক্রোবাসে করে মাদক নিয়ে আসে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড় এস আর ফার্নিচার দোকানের সামনে। সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ১০০ বোতল ফেনসিডিল। উদ্ধঅর করা হয়েছে মাদক বহনকারী মাইক্রোবাস। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!