নিহত সৌরভ হোসেন ওরফে সাজ্জাদ (২০) উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৩ নম্বর রামকৃঞ্চপুর গ্রামের আহাম্মদ মুন্সিবাড়ির মো. সবুজের ছেলে।
সোমবার (২৯ জানুয়রি) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাধেরহাট পূর্ব বাজারের তাবাসসুম স্টেশনারি অ্যান্ড ভ্যারাইটিজ শপের সামনে এ ঘটনা ঘটে।
.png)
আহতদের মধ্যে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং দু’জন ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গুরুতর আহতরা হলেন- একই গ্রামের নাজিম উদ্দিন, রাকিব (২৪) রিয়াজ (২২) রাজিব (২৫)।
জানা যায়, উপজেলার নোয়ান্নই ইউনিয়নের তিন গ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। ঐ বিরোধের জেরে আজ দুপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপ স্থানীয় বাধেরহাট বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঐ সংঘর্ষে প্রবাসী সৌরভকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুধারাম মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একই ইউনিয়নের তিন গ্রামের মানুষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।