ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রী হত্যার ২৭ বছর পর স্বামীর যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৩, ২৮ জানুয়ারি ২০২৪
স্ত্রী হত্যার ২৭ বছর পর স্বামীর যাবজ্জীবন
দণ্ডপ্রাপ্ত আমিনুল ইসলাম বাবু। ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামী আমিনুল ইসলাম বাবুর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে দু’জনকে খালাস দেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আমিনুল ইসলাম বাবু পাঁচবিবির মহীপুর এলাকার মোখলেছার রহমানের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

Advertisement

মামলা সূত্রে জানা গেছে, আসামি আমিনুল ইসলাম বাবু বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতি করতেন। তার স্ত্রী জরিনা বিষয়টি নিয়ে স্বামীকে বাধা দেন ও তার বাবা-মাকে বলে দেন। এতে আমিনুল তাকে মারপিট করলে নিহতের পরিবার ১৯৯৬ সালের ২৪ এপ্রিল নালিশ ডাকেন। সেই রাতের কোনো এক সময় আসামি জরিনাকে শ্বাসরোধে হত্যা করে ঘটনাটি ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য মুখে বিষ ঢেলে লাশ গোপন করার চেষ্টা করেন। পরেরদিন ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা আব্দুস সোবহান বাদী হয়ে তিনজনের নামে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার ২৭ বছর ৯ মাস পর দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!