ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে ৬ গরুসহ চোর গ্রেফতার

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪২, ২৯ জানুয়ারি ২০২৪
লালমোহনে ৬ গরুসহ চোর গ্রেফতার
লালমোহন থানায় চোরাই গরুসহ গ্রেফতারকৃত চোর আমির হোসেন

ভোলার লালমোহন উপজেলায় ছয়টি গরুসহ মো. আমির হোসেন নামে ৩৫ বছর বয়সী এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের বিচ্ছিন্ন চর কচুয়াখালী থেকে গরুসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আমির হোসেন ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল জলিলের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি; চর কচুয়াখালীতে ৬টি গরু চুরি করে নিজ জিম্মায় রেখেছেন আমির হোসেন নামের এক ব্যক্তি। ওই সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম চর কচুয়াখালীতে অভিযান চালায়। অভিযানকালে চরের আবাসনের একটি পরিত্যক্ত ঘরের মধ্যে গরুগুলোকে পাওয়া যায়। এ সময় ওইসব গরু উদ্ধারসহ চোর আমির হোসেনকে গ্রেফতার করা হয়।

Advertisement

ওসি (তদন্ত) আরো বলেন, গ্রেফতারকৃত আমির হোসেন একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে এর আগেও চুরিসহ অন্যান্য অভিযোগে ৪টি মামলা রয়েছে। নতুন করে আমির হোসেনের বিরুদ্ধে আরো একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দ্রুত সময়ের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চোর
লিংক সফলভাবে কপি হয়েছে!