মৃত রেজাউল রহমান টাঙ্গাইল সদরের মৃত মতিউর রহমানের খানের ছেলে। সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল বাতেন ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, টাঙ্গাইল সদর থেকে রেজাউল ৪০ জন বন্ধু মিলে শনিবার সেন্টমার্টিনে ঘুরতে আসেন। তারা সি প্রবাল রিসোর্টে উঠেন। সন্ধ্যার দিকে হঠাৎ করে অসুস্থ বোধ করলে তাকে দ্রুত সেন্টমার্টিন ২০ শয্যার হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
আব্দুল বাতেন আরো বলেন, রাতে সাগর উত্তাল থাকায় লাশটি হাসপাতালে রাখা হয়। রোববার সকালে লাশটি টেকনাফ হয়ে টাঙ্গাইলের উদ্দেশ্যে নেয়া হয়েছে।