শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার এসআই মো. খালেদ জানান, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে পাম গাছের নিচ থেকে অচেতন অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
তিনি আরো জানান, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।
নিহতের নাম-পরিচয় ও বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান এসআই খালেদ।