ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাস টার্মিনালে ফেলে যাওয়া লাগেজে মিলল মরদেহ

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৬, ২৭ জানুয়ারি ২০২৪
বাস টার্মিনালে ফেলে যাওয়া লাগেজে মিলল মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুর পৌর বাস টার্মিনালে ফেলে যাওয়া একটি তালাবদ্ধ লাগেজ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বাস টার্মিনালের প্রবেশমুখে গোল্ডেন লাইন বাস কাউন্টারের সামনে বিদ্যুতের খুঁটির কাছে পড়েছিল লাগেজটি। সকাল সাড়ে ১০টার দিকে লাগেজটি স্থানীয়দের নজরে আসে। এরপর মালিককে না পেয়ে তারা পুলিশে খবর দেয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাগেজটি খুলে একটি মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, লুঙ্গি আর সোয়েটার পরিহিত মরদেহের ওপর জামাকাপড় দিয়ে ঢেকে লাগেজবন্দি করা ছিল।

Advertisement

কোতোয়ালি থানার ওসি হাসানুজ্জামান হাসান বলেন, মরহেদটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত ওই ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছরের মতো হবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!