রোববার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মুক্তা ধর। এর আগে, শনিবার রাত ১১টার দিকে উপজেলার তিনটহরি ইউপি বড়ইতলি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ফেনীর সুলতানপুরের নূর হোসাইন ভূঞা প্রকাশ রিপন, নোয়খালীর সুধারামপুরের মেজবাউদ্দিন ও গোলাম কবীর প্রকাশ কামাল ও চট্টগ্রামের ডবলমুরিং এলাকার ইসমাইল।
.png)
জানা যায়, কতিপয় অসাধু ব্যবসায়ী বিক্রয়ের উদ্দেশ্যে একটি প্রাইভেটকারে অবৈধভাবে বিদেশি কসমেটিকস পরিবহন করে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম নিয়ে যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ির বড়ইতলি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তিন বক্স বিভিন্ন ধরনের কসমেটিকসসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের বহনকারী প্রাইভেটকারটি আটক করা হয়।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্ত ধর জানান, উদ্ধারকৃত কসমেটিকস, পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।