জানা যায়, লক্ষ্মীপুর ফালাহিয়া হিফজ মাদরাসার ছাত্র মো. ইয়াছিন আরাফাত ও হাবিবুর রহমান ইশতিয়াক। ইয়াছিন লক্ষ্মীপুর পৌর শহরে বাঞ্চানগর গ্রামের সৌদি প্রবাসী মো. দুলাল হোসেনের ছেলে। ছোটবেলা থেকেই কোরআন হিফজের বিষয়ে ইয়াছিনের প্রবল ইচ্ছা ও আকর্ষণ ছিল। ২০২০ সালে মাদরাসায় ভর্তি হয় সে। ২০২৩ সালে পবিত্র কোরআন সবক নেয় ইয়াছিন। যার সুফল মিলে মাত্র পাঁচ মাসের মধ্যেই।
হাফেজ ইয়াছিনের মা জেসমিন আক্তার জানান, আল্লাহ তার ছেলেকে হাফেজ হিসেবে কবুল করেছেন।
.png)
এদিকে, ১০ মাসে পবিত্র কোরআন মুখস্ত করেছেন একই মাদরাসার ১০ বছর বয়সী আরেক ছাত্র ইশতিয়াক। সে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের পল্লী চিকিৎসক মো. কামাল উদ্দিনের ছেলে। তারা দুই ভাই একই মাদরাসার হিফজ বিভাগে ভর্তি হলেও বড় ভাইয়ের আগেই মাত্র ১০ মাসে পবিত্র কোরআন মুখস্ত করেন ইশতিয়াক। যদিও এর আগে অন্য মাদরাসা থেকে হিফজের সবক নিয়েছেন ইশতিয়াক।
হিফজ শাখার প্রধান শিক্ষক ক্বারী আব্দুর রহমান ও ভাইস-প্রিন্সিপাল মাওলানা হেলাল উদ্দিন বলেন, বেশ শান্ত স্বভাবের ইয়াছিন ও ইশতিয়াক। শিক্ষকদের দিক-নির্দেশনা অনুসরণ করেছেন শতভাগ। প্রবল ইচ্ছা আর আকাঙ্খায় দ্রুত সময়ে হাফেজ হতে পেরেছেন বলে মনে করছেন শিক্ষকরাও।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাওলানা যোবায়ের হোছাইন বলেন, পুরো জাতির গর্ব এ দুই শিক্ষার্থী।