ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

এক গ্রামেই ৪০ কোরআনে হাফেজ 

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩২, ২৮ এপ্রিল ২০২৩
এক গ্রামেই ৪০ কোরআনে হাফেজ 
রাজাপুরে ৪০ জন কোরআনের নবীন হাফেজকে সংবর্ধনা

ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক গ্রামের ৪০ জন কোরআনের নবীন হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বিকেলে উপজেলার সোনারগাঁও জামিয়া ইসলামিয়া কওমি মাদরাসার আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।

ক্বারি আবু হানিফের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপুর ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুফতি আসাদুজ্জামান।

হাফেজ আব্দুল হালিম বোখারীর ব্যবস্থাপনায় ও আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সোনারগাঁও পীর সাহেবের ছোট সাহেবজাদা মাওলানা নেছার উদ্দিন, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা আল আমিন দোহারী, মাওলানা আল আমিন, মাওলানা আব্দুর রহমান, আলহাজ খলিলুর রহমান, মুফতি মনির আহমেদ, মাওলানা আব্দুস সবুর, আমিনুল ইসলাম, হাফেজ আরিফ বিল্লাহ ও মাওলানা মনিরুল ইসলাম প্রমুখ। 

সংবর্ধনা অনুষ্ঠানে নবীন হাফেজদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!