শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার নওদাবাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম।
স্থানীয়রা জানান, সকালে মাংস ব্যবসায়ী আফজাল হোসেন (৪৫) পার্শ্ববর্তী চামটার হাট থেকে গরু ক্রয় করে নসিমনযোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে উপজেলার নওদাবাস এলাকায় আসলে গাড়িটি উল্টে যায়। এতে আফজাল হোসেন গাড়িটির নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)