বুধবার রাত সাড়ে ১০টার দিকে ফেরিটিকে উদ্ধার করে জাহাজ ‘প্রত্যয়’। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ।
গত ১৭ জানুয়ারি সকালে পাটুরিয়া ৫ নম্বর ঘাটের কাছে এসে ৯টি ট্রাক নিয়ে ডুবে যায় রজনীগন্ধা নামের এ ফেরিটি। দুর্ঘটনার পর গত শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ থেকে এসে ফেরি উদ্ধার কাজে নামে প্রত্যয়। টানা পাঁচদিনের চেষ্টায় আজ রাতে ফেরিটি উদ্ধার করা হয়।
.png)
এদিকে, দুর্ঘটনার পর থেকে আটদিনের অভিযানে ৯টি ট্রাকও উদ্ধার করা হয়। এ দুর্ঘটনায় নিখোঁজ ফেরির সহকারী মাস্টার হুমায়ূন কবির নিহত হন। ফেরিডুবির ছয়দিন পর দুর্ঘটনাস্থল থেকে ১৩ কিলোমিটার ভাটি থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।