সাটুরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান।
জনসচেতনতামূলক সভায় নিরাপদ খাদ্য বিষয়ে দুই ঘণ্টাব্যাপী শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নূর-ই-আলম সোহাগ।
.png)
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নূর-ই-আলম সোহাগ বলেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে আগেই। এই খাদ্যকে নিরাপদ করতে হলে আমাদের সবার আগে সচেতন হতে হবে। আর সচেতনতাটা যদি শিক্ষকদের হাত ধরে আসে তাহলে সেটা খুব দ্রুত সবার মাঝখানে ছড়িয়ে পড়বে। প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ে গড়ে আড়াইশ থেকে তিনশ শিক্ষার্থী পড়াশোনা করে। আমি আজ সাটুরিয়া উপজেলার ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে নিরাপদ খাদ্য বিষয়ে নানা আলোচনা করেছি। তারা আজকের সভা থেকে যেসব বিষয় জেনেছেন সেগুলো যদি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে পারেন তাহলে অনেকাংশেই আমাদের সফলতা আসবে।
জনসচেতনতামূলক সভায় সাটুরিয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৫০ শিক্ষক ও শিক্ষিকা অংশ নেন।