পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের সামনে কলাপাড়া উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসানের গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা জিসান-আরিয়ান পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উপজেলা চেয়ারম্যানের জিপটি দুমড়-মুচড়ে যায়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল কাইয়ুম জানান, বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের সামনে দুর্ঘটনাটি ঘটে। খবর পাওয়া মাত্রই আমি সেখানে উপস্থিত হই। দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ তার পরিবারের দুইজন সদস্য এবং বাসে আমাদের এক শিক্ষার্থীসহ আরো সাতজন আহত হন।
.png)
বন্দর থানার ওসি এম আর মুকুল জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।