ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৌলভীবাজারে মাইক্রোবাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৭, ১৪ জানুয়ারি ২০২৪
মৌলভীবাজারে মাইক্রোবাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত
প্রতীকী ছবি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় খাদিজা সুলতানা নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে কুলসুমা বেগম নামে আরেক স্কুলছাত্রী।

রোববার দুপুরে জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খাদিজা সুলতানা (১১) উপজেলার রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের আব্দুল জলিল মিয়ার মেয়ে। আহত কুলসুমা বেগম (১৪) একই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

জানা যায়, খাদিজা সুলতানা ও কুলসুমা বেগম সকালে রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে যায়। ভর্তি শেষে বাড়ি ফেরার পথে ফুলতলা-বটুলী আঞ্চলিক মহাসড়কে একটি মাইক্রোবাস তাদের ধাক্কায় দেয়। এতে গুরুতর আহত হয় তারা। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে চিকিৎসক খাদিজা সুলতানাকে মৃত ঘোষণা করেন। এছাড়া কুলসুমা বেগমকে প্রাথমিক চিকিৎসা শেষ সিলেটের এম এ জি হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার এসআই ফরহাদ মিয়া। তিনি জানান, ঐ স্কুলছাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!