ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাইকেলের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০১, ১৪ জানুয়ারি ২০২৪
সাইকেলের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
নিহত অভি কুমার দে- ফাইল ফটো

সাতক্ষীরায় মোটরসাইকেলের সঙ্গে সাইকেলের সংঘর্ষে অভি কুমার দে (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দু’জন। রোববার বিকেলে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অভি কুমার দে পাটকেলঘাটা থানার কুমিরা এলাকার তপন কুমারের ছেলে ও তালা সরকারি কলেজ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি পড়াশুনার পাশাপাশি একটি হোমিও ফার্মেসিতে কাজ করতেন বলে জানা গেছে।

আহতরা হলেন- কুমিরার কদমতলা এলাকার কাঠ ব্যবসায়ী আলমগীর হোসেনের ছেলে আসিফ হোসেন (২০) ও খলিষখালীর কাটাখালী এলাকার উত্তম মন্ডলের ছেলে শিমুল মন্ডল (২১)। বর্তমানে তারা সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে তিন বন্ধু একটি মোটরসাইকেলে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভৈরবনগর এলাকায় পৌঁছালে একটি সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অভি দের। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথ সড়ক দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!