ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘাটাইলে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে বৃদ্ধ নিহত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৪, ১৪ জানুয়ারি ২০২৪
ঘাটাইলে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে বৃদ্ধ নিহত
প্রতীকী ছবি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মোটরসাইকেল এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল বাছেদ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী।

রোববার সকালে দিকে উপজেলার ধলাপাড়া চৌধুরী বাড়ি এলাকায় ঘাটাইল-সাগরদিঘী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল বাছেদ উপজেলার ধলাপাড়া ইউনিয়নের জাইপাটা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে একটি অটোরিকশা পাঁচ থেকে ছয়জন যাত্রী নিয়ে ঘাটাইলের দিকে আসছিলেন। আব্দুল বাছেদ অটোরিকশার সামনে ডানপাশে বসে ছিলেন। পথে ধলাপাড়া চৌধুরী বাড়ির ঘাটপাড়ে পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঐ বৃদ্ধ এবং মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে ঐ বৃদ্ধের মৃত্যু হয়।

Advertisement

ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল কুদ্দুস এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ঘাটাইল নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!